ঢাকাMonday , 4 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক না পেয়ে ভ্যানের উপর গৃহবধুর সন্তান প্রসব! (ভিডিও)

admin ঢাকা
আপডেট: 4 May 2020, 02:07

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকের অভাবে হাসপাতালের বাইরেই ভ্যানের উপরেই সন্তান প্রসব হল এক গৃহবধুর। গত পহেলা মে সকালে সদর হাসপাতালের জরুরী বিভাগের বাইরেই এই ঘটনা ঘটে। এসময় অনেকেই দাঁড়িয়ে প্রত্যক্ষ করলেও বিয়ষটি নিয়ে কেউ কথা বলেননি। ঘটনাটি মোবাইলে ভিডিও করে কিছু ব্যক্তি । রোববার রাতে ঘটনাটি জানাজানি হয়।

চিকিৎসকদের না পেয়ে সঙ্গে থাকা লোকজন সহযোগিতায় ভ্যানের উপরেই কাপড় ঘিরে ডেলিভারি করায় ওই বধূর। সদর উপজেলার মাছখোলা ঝুটিতলা ঋষিপাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। অবশেষে হাসপাতালের বাইরেই ডেলিভারি হওয়ার পর আর হাসপাতালে ভর্তি না করেই বাড়িতেই চলে যান তারা।

এসময় হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অসীম সরকারের সাথে গত দুইদিন তার ব্যক্তিগত সেলফোনে কল করে রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি বা কেন হাসপাতালের বাইরে সন্তান প্রসব হল তা জানা যায়নি।

তবে রোববার রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন সাফায়েত ঘটনা শুনে হতবাক হয়ে বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারপর কী করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *