ঢাকাMonday , 4 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ‘কোভিড ওয়ারিয়ার টিম’ ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2020, 19:05

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রশাসন ও ফ্রেন্ডশিপ হাসপাতালের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় “কোভিড ওয়ারিয়ার টিম” ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (০৪ মে) সকালে স্বেচ্ছাসেবীর তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়।

এ সময় ফ্রেন্ডশিপ হাসপাতালের কনফারেন্স কক্ষে হাসপাতালের কনসালট্যান্ট, ডাক্তার ও ইনস্ট্রাক্টরগণ তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। করোনা ভাইরাস পরিচিতি, ইতিহাস, আক্রান্ত রোগীর সংজ্ঞা, লক্ষণ ও ব্যবস্থা গ্রহণ, রোগী চিহ্নিত করণ, কোয়ারেন্টাইন/আইসোলেশন, সংক্রমণ প্রতিরোধে করণীয়, হাত ধোয়ার পদ্ধতি, পিপিই পরিধান ও ব্যবহার, পরিবেশ জীবাণু মুক্তকরণ, করোনার প্রভাব থেকে মানসিক চাপমুক্ত রাখার উপায়, শিশুকে মানসিক চাপমুক্ত রাখতে করণীয়, ঘরে রোগীর পরিচর্যা, গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, সামাজিক কুসংস্কার, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি বিষয়ে সময় উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৭ এপ্রিল ১ম ব্যাচে মোট ১১ (এগারো) জন প্রশিক্ষণ গ্রহণ করেন। ২ মে শুরু হয়ে আজ ৪ মে ২০২০ইং দ্বিতীয় ব্যাচের মোট ১৬ (ষোলো) জন স্বেচ্ছাসেবীর তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ শেষে ১ম ব্যাচের মতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে প্রত্যেক স্বেচ্ছাসেবীকে সুরক্ষা সামগ্রীর সেট প্রদান করা হয়। আগামী সপ্তাহে তৃতীয় ব্যাচে আরও ১৫ (পনেরো) জন স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রসঙ্গত, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সমগ্র পৃথিবী আজ স্তম্ভিত। ভাইরাসটি থেকে রক্ষা পাওয়ার কোন চিকিৎসাই এখনও আবিষ্কার হয়নি। করোনা আক্রান্তের সাথে সমাজ যখন বিরূপ আচরণ করছে, গুজব ছড়িয়ে পড়ছে, জনগণ না বোঝার কারণে আইসোলেশন/কোয়ারেন্টাইন মানছেন না, মৃতের সৎকারেও কেউ এগিয়ে আসছে না।

এমনি কঠিন পরিস্থিতিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. আবুজর গিফারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য স্বেচ্ছাসেবক এর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এ সংক্রান্তে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ (এনজিও) এর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ হাসপাতাল এর পরিচালক লে. কর্নেল (অব.) ডা: মোজাহেদুল হক এর সাথে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন। উভয়ের আলোচনার প্রেক্ষিতে এ প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *