ঢাকাMonday , 4 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এক মুদি দোকান থেকে টিসিবি’র পণ্য উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2020, 20:25

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পিরোজপুর মোড়ে অবস্থিত মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে খোকনের দোকান থেকে টিসিবি’র পণ্য উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই মুদি ব্যবসায়ী উপজেলা কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের মৃত ছাকাত আলীর ছেলে।

সূত্র জানান, সোমবার (৪ মে) বিকেলে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন উপজেলার পিরোজপুর মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় মুদি ব্যবসায়ী রফিকুলের দোকান থেকে ৫৮ কেজি ছোলা, ৫০ কেজি চিনি, ৪৫ লিটার উদ্ধার করেন। এসময় দোকান মালিক রফিকুলকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২শ’ টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন বলেন, টিসিবি’র পণ্য উদ্ধার করে উপজেলা ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মুদি ব্যবসায়ী আমাদের জানিয়েছেন তিনি ১০/১২ জন ব্যক্তির নিকট থেকে ওই পণ্য ক্রয় করে নিজ দোকানে বিক্রি করছিল।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল সুপ্রভাত সাতক্ষীরা’র এ প্রতিনিধিকে জানান, ‘যে কোন দোকানদার সাধারণ জনগণের নিকট হতে টিসিবি’র পণ্য ক্রয় করে বিক্রয় করতে পারবে না। টিসিবি’র পণ্য যেই ক্রয় করবেন তাকে তা ভোগ করতে হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *