ঢাকাSunday , 3 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়ায় ওসির ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 May 2020, 20:07

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে বয়স্ক ও বিধবা মৃত ব্যক্তিদের নামে টাকা উত্তোলনের ন্যক্কারজনক ঘটনার সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীদেরকে কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (০৩ মে) সকালে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ওই ইউনিয়নের রঘুরামপুর গ্রামের ভুক্তভোগীদের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, হাফ লিটার তেল, ২ কেজি আলু, ৫শ’ গ্রাম পেঁয়াজ, ১ প্যাকেট লবণ ও ১ টি সাবান প্যাকেজ আকারে বিতরণ করা হয়েছে। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা উচিত। পাশাপাশি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার সন্তানদেরকে পরিচ্ছন্ন রাখবেন, হাত ভালোভাবে ধৌত করবেন। করোনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহŸান করছি। এ সময় থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শকসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *