খাজরায় দুস্থ নারীদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির উপজেলার খাজরা ইউনিয়নে অসহায়, দুস্থ নারীদের মধ্যে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে এ চাউল বিতরণের উদ্বোধন করেন খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান বিপ্লব কান্তি দাশ।
এ সময় ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ, ইউপি সদস্য জালাল মোড়ল, ইব্রাহিম হোসেন, গ্রাম পুলিশসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নে তালিকাধারী ৩শ’ ৫১টি পরিবারের মাঝে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়েছে।

Leave a Reply