করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের ত্রাণ ব্যবস্থাপনায় বিশেষ সমন্বয় সভা আগামী শনিবার
প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা জেলায় চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষে আগামী (২ মে) শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
সামাজিক দুরত্ব বজায় রেখে এ সভায় জেলার জনপ্রতিনিধিগণ, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। উক্ত সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন জনপ্রশাসন সচিব। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply