আশাশুনিতে ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ বাজার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিনি এ (ভ্যান বাজার) উদ্বোধন করেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা (ট্যাগ অফিসার) শ্বশ্মান কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম, সাংবাদিক আলী নেওয়াজ, এমএম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ বাজার পরিচালনা করছেন ১নং ওয়ার্ডে কামরুজ্জামান, ২ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ৪ নং ওয়ার্ডে বিভাস সমাদ্দার ও ৫ নং ওয়ার্ডে রবিউল ইসলাম।
সদর ইউনিয়নে ট্যাগ অফিসার বাজার কার্যক্রম মনিটরিং করবেন এবং পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply