শ্যামনগরে গর্ভবতী মহিলাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলাধীন পদ্মপুকুর ইউনিয়নের (ডিএসএফ) প্রাপ্ত দুস্থ্য গর্ভবতী মহিলাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা’র তত্বাবধানে পদ্মপুকুর ইউনিয়নের (ডিএসএফ) প্রাপ্ত দুস্থ্য গর্ভবতী মহিলাদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কুদরত এলাহী, স্বাস্থ্য সহকারী আনিছুর রহমান, ইমদাদুল ইসলাম, মারুফ বিল্লাহ প্রমূখ। খাদ্য সহায়তা প্রদান শেষে তাদেরকে বর্তমান মহামারী দুর্যোগ (COVID-19) করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।
গর্ভবতী মহিলাদের গর্ভকালীন করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, প্রচুর পরিমাণে পানি পান করা, সব সময় ঘরে অবস্থান করা, জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না বেরোনো এবং করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না সচেতন হওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

Leave a Reply