কূল্যায় মোবাইল কোর্টে ২ অবৈধ ইট পাজা মালিককে জরিমানা
কূল্যা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে ইট পড়ানোর দায়ে দুই ইট পাজা মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ৩ টায় উপজেলার কুল্যায় ইউনিয়নের কুল্যা পালপাড়া গ্রামে ২ টা অবৈধ ইটপাজায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা।
এ সময় অবৈধ ভাবে ইট পড়ানোর দায়ে কুল্যা গ্রামের মৃত কৃষ্ণ পদ পালের ছেলে ইট পাজা মালিক পরমেশ্বর পালকে ৩ হাজার ও তার ভাই শান্তি পালকে ৩ হাজার সর্ব মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ ফোর্স, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, অ্যাড. দেবাশীষ মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply