কুলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে কর্মহীন ও অসহায় ২শ’ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ওই ২শ’ পরিবারকে বিভিন্ন সবজি ও ৪৫জনকে গুঁড়া দুধ দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে আহ্বান জানান।
এ সময় কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান (খান), ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি সদস্য প্রেম কুমার ও রওনক-উল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply