ঢাকাWednesday , 29 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 April 2020, 19:02

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় শহরের নবারুন স্কুল মোড় কার্যালয় হতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ কর্মসূচি সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. কবিরুল ইসলাম। জেলা সভাপতি খাদ্য সামগ্রী প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে সেচ্ছাসেবক এর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক তোসাদেক হোসেন খোকা, মোহাম্মদ বেলাল হোসাইন, মোহাম্মদ আলী, মো. দেলোয়ার হোসাইন, মো. আসাদুল্লাহ প্রমুখ। সমগ্র খাদ্য দ্রব্য বিতরণ কর্মসূচি পরিচালনা করেন দ্বীনি সংগঠন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *