ঢাকাTuesday , 28 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি ইঞ্চি অনাবাদি জমি আবাদ করতে হবে-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 April 2020, 18:11

নিজস্ব প্রতিনিধি : ‘প্রতি ইঞ্চি জমিকে রাখিব উৎপাদনে সচল’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ কৃষি প্রযুক্তি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভ্রাম্যমাণ কৃষি প্রযুক্তি সেবার উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক গৃহীত কৃষি ও কৃষক সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা দুর্যোগ প্রতিরোধে ঘুরে দাঁড়াতে অধিক খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি ইঞ্চি অনাবাদি জমি আবাদ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনে রাখতে ভ্রাম্যমাণ ঊব্ধুদ্ধকরণ ও বাস্তবায়ন কর্মসূচি হাতে নিতে।

কৃষকদেরকে বসতবাড়ির জায়গা ব্যবহার এবং নিমিত্তে সবজি বীজ বিতরণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ। মাঠ দিবস ও কৃষি প্রশিক্ষণের আয়োজন করতে নির্দেশ দিয়েছেন। বাড়ির আশ পাশে কোন অনাবাদি জমি ফেলে রাখা যাবে না। অধিক খাদ্য উৎপাদনে অনাবাদি জমি ব্যবহার এর জন্য সকলের প্রতি আহ্বান জানান এমপি রবি’।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *