ঢাকাMonday , 27 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শুরু হয়েছে অনলাইন স্কুল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2020, 18:24

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে শুরু হয়েছে অনলাইন মোবাইল স্কুল। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর নির্দেশনা মোতাবেক উপজেলা সদরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাথমিকভাবে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) এ অনলাইন স্কুলের প্রথম ক্লাস শুরু হয়। প্রথম দিন থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মুখার্জী উপস্থিত থেকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক গণ ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস চলমান রেখেছেন। যা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শাহিনা পারভীন বলেন, ‘দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় আমরা হতাশার মধ্যে ভুগছিলাম। অন্তত পক্ষে কিছুটা হলেও অনলাইন স্কুলের মাধ্যমে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে’।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মুখার্জী বলেন, ‘আমরা উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর নির্দেশনা মোতাবেক ক্লাস শুরু করেছি। বর্তমানে ৭ম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ টি ক্লাস চলমান রেখেছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *