ঢাকাMonday , 27 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বুরো বাংলাদেশ’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2020, 18:18

তালা প্রতিনিধি : তালায় বুরো বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তালা সদর ও খলিলনগন ইউনিয়নের কর্মহীন অসহায় ২শ’ ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৭ এপ্রিল ) সকাল ১১ টায় তালা উপজেলা পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ২ টি সাবান, মাস্ক ও বিøচিং পাউডার দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এসব সামগ্রী বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু।

এ সময় বুরো বাংলাদেশ প্রতিনিধি অনুপ সরকার, বিএম রিপন মন্ডল, জাহাঙ্গীর আলম, মুকুল মন্ডল, মিঠুন মন্ডল, পিও মেহেদী হাসান, রবিউল ইসলাম, বিএ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *