ঢাকাSunday , 26 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আড্ডাবাজ ঠেকাতে ও বাজার মনিটরিংয়ে ড্রোন প্রযুক্তির ব্যবহার করছে পুলিশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 April 2020, 19:20

নিজস্ব প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে বাজার মনিটরিং ও করোনা পরিস্থিতিতে আড্ডাবাজদের ধরতে উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরার ব্যবহার উদ্বোধন করেছেন দেবহাটা থানা পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় এবং দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর নেতৃতে রবিবার বেলা ১১টায় থানা চত্বর হতে ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ উদ্বোধন করেন।

পরে ঈদগাহ বাজার, সখিপুর মোড়, পারুলিয়া ও পশুহাট এলাকায় আড্ডাবাজদের শনাক্তকরণে ড্রোন ক্যামেরার ব্যবহার শুরু করেন। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, সার্কেল অফিসের পুলিশ ইন্সপেক্টর শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, ড্রোন অপারেটর সাকিব জামানসহ থানা পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। ড্রোন ক্যামেরার ব্যবহারের পাশাপাশি এসময় জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভিড় ও আড্ডাবাজদের লোকেশন খুঁজে বের করতে এ পদক্ষেপে পুলিশ সুফল পেতে শুরু করেছে। সাতক্ষীরার মানুষকে ঘরে রাখতে পুলিশের এ ধারা অব্যাহত থাকবে বলে জানালেন সাতক্ষীরা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *