ঢাকাThursday , 23 April 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

করোনা ঠেকাতে দেবহাটায় কৃষকের বাড়িতে বীজ পৌঁছে দিলেন কৃষি অফিসার

admin
April 23, 2020 2:07 pm
Link Copied!

মীর খায়রুল আলম:: উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে কৃষকের বাড়িতে বাড়িতে যেয়ে ধান ও পাটের বীজ প্রদান করেছেন কৃষি অফিস। বৃহস্পতিবার সকাল থেকে কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের মোট ৬০জন কৃষকের মাঝে এ বীজ বিতরন করা হয়। এতে প্রতি ইউনিয়নে ৩০জন চাষিকে পাট ও আউশ ধানের বীজ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ প্রমুখ। কৃষি অফিসার বলেন, চলমান এই দূর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ফসলের আবাদ করতে হবে। কোন জমি ফেলে রাখা যাবে না। চাষের জমির পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজির আবাদ করতে হবে। যাতে জরুরী মুর্হূতেও খাদ্যের ঘাটতি পুরণ করা যায়। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার প্রদান। কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চালু করা হয়েছে। কৃষক এখন ক্ষেতে বসে অনলাইনে সমস্যা সমাধানের সুবিধা, ফসল ক্রয়-বিক্রয় সুবিধা পাচ্ছে। এছাড়া কৃষি সংক্রান্ত বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন তিনি। এদিকে কৃষি অফিসের মাধ্যমে বর্তমান করোনা পরিস্থিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী ও কৃষকদের পরামর্শ প্রদান কর্মকান্ড চলমান রয়েছে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।