ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2020, 16:03

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক সন্তানের জননী জান্নাতুল নাঈম রিতু (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে গৃহবধূর স্বামী দেবর ও শাশুড়ির বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের সুলতান শেখপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছেন ওই গৃহবধূ।

এজাহার সূত্রে জানা যায়, ‘প্রায় চার বছর পূর্বে শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আবু বকর সিদ্দিকের সাথে বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট্রক ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের কন্যা জান্নাতুল নাঈমের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে দুই বছরের একটি কন্যা সন্তান আছে।

বিবাহের পর তার স্বামী বিভিন্ন অজুহাত দিয়ে গৃহবধূর পিতার কাছ থেকে যৌতুক হিসেবে প্রায় ১২ লাখ টাকা আদায় করে। সম্প্রতি সে আরও ৫ লাখ টাকা দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় ঘটনার দিন গৃহবধূর স্বামী আবু বকর সিদ্দিক দেবর রুহুল কুদ্দুস ও শাশুড়ি আছিয়া খাতুন মিলে তাকে বেধড়ক মারপিট করে আহত করে।

এ সময় তার স্বামী ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করতে যায় স্বামী আবু বক্কার ছিদ্দিক তার স্ত্রীর বাম হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় দেবর ও শাশুড়ি তাকে লোহার রড দিয়ে শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে মারাত্মক জখম করে।

পার্শ্ববর্তী প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এজাহার সূত্রে আরও জানা গেছে, ওই গৃহবধূর বাম হাতে ১৫ টা সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘আহত গৃহবধূ থানায় স্বামী দেবর ও শাশুড়ির বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *