ঢাকাMonday , 20 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লী ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 April 2020, 16:42

বল্লী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য তার স্ত্রীর শ্বাসকষ্টসহ জ্বর হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১২ টার দিকে সাবেক ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে করোনা টেস্টের জন্য এ নমুনা সংগ্রহ করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী তাৎক্ষণিক তাদের নমুনা সংগ্রহ করে।

পরে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সাথে পরামর্শক্রমে ওই বাড়িটিসহ তাদের সংস্পর্শে আসা সকলকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং বাড়িটিতে লাল পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *