ঢাকাSunday , 19 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2020, 20:31

নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার (১৮এপ্রিল) বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিন বছরের ব্যবধানে আইনমন্ত্রী তার ভাই, বোনের পর এবার মাকে হারালেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে মন্ত্রীর একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনমন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় মারা যান।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৮ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। ৫ জানুয়ারি ২০১৪ সালের অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ৩০ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক এমপির মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *