কুলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে কর্মহীন ও অসহায় ৩শ’ ৭৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
এছাড়া কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইমাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সবজি ওইসব পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়। এ সময় কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান (খান), ইউপি সদস্যা ফাতেমা খাতুন, ইউপি সদস্য রওনক-উল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply