ঢাকাSaturday , 18 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় অসহায় ব্যক্তির রান্নাঘর ভাঙচুর: থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 April 2020, 19:28

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় ব্যক্তির রান্নাঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বহেরা গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে মো. রুহুল কুদ্দুস বাদী হয়ে গত ১৭ এপ্রিল দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে মো. রুহুল কুদ্দুসের সাথে একই গ্রামের মৃত নুর মোহাম্মদ শাহাজীর ছেলে ওহাব শাহাজী জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে শুক্রবার আনু: ভোর ৬টায় নুর মোহাম্মদ শাহাজীর ছেলে ওহাব শাহাজী ও তার স্ত্রী মাছুরা খাতুন, তাদের ছেলে মোছাদ্দেক ও মোফাজ্জেলসহ একই এলাকার মৃত মাজেদের ছেলে মোকলেছুর রহমান (বাবু) সিমেন্টের খুটি ও টালির ছাউনী বিশিষ্ট রান্নঘর ভাঙচুর করে ১৫হাজার টাকার মত ক্ষতি করে এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়’।

এ বিষয়ে অভিযোগকারী রুহুল কুদ্দুস জানায়, ‘আমি এই জমিতে প্রায় ২৬ বছর বসবাস করে ভোগ দখল করে আসছি। কিন্তু উল্লেখিত বিবাদীগন লোভের বশবর্তী হয়ে আমার জমি জোরপূর্বক দখল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। আমি তদন্তপূর্বক সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি’।

এ বিষয়ে বিবাদী ওহাব শাহাজী জানান, ‘ওই সম্পতি আমাদের। আমাদের কাছে সকল কাগজপত্র আছে। কেউ জোরপূর্বক আমাদের সম্পতি দখল করে রাখবে এটা হয় না’।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ‘তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *