ধান কাটা শ্রমিকদের উৎসাহ দিতে নিজেই ধান কাটলেন এমপি জগলুল
নিজস্ব প্রতিনিধি : ধান কাটা শ্রমিকদের উৎসাহ দিতে এবং শ্রমিক সংকট নিয়ে কৃষকদের দুশ্চিন্তা দূর করতে নিজেই মাঠে নেমে শ্রমিকদের সাথে ধান কাটলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
জেলায় অঘোষিত লকডাউন থাকার কারনে শ্রমিকরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে পারছে না। ফলে ধান কাটার শ্রমিক সংকটে কৃষকরা কিছুটা চিন্তিত। এমতাবস্থায় খাদ্য সংকট মোকাবিলায় ধান কাটা নিশ্চিত করতে জেলা এবং উপজেলা প্রশাসনকে জোরালো দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য নির্বাচনী এলাকা শ্যামনগর এবং কালিগঞ্জে ধান কাটা শ্রমিকদের বিশেষ পরিচয়পত্র প্রদান করে বিশেষ যাতায়াতের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব অঞ্চলে ধান মাড়াই করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে জানিয়েছেন এমপি জগলুল ।

Leave a Reply