টপ ছয়, তালা তালায় ৩০ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক বিশেষ প্রতিনিধি ঢাকা আপডেট: 16 April 2020, 23:18 অ+ অ- তালা প্রতিনিধি : তালায় ৩০ বোতল ফেন্সিডিল সহ শেখ নাহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিণী এলাকা থেকে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দোহখোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে শেখ নাহিদ উপজেলার শুভাষিনী এলাকা দিয়ে খুলনার উদ্দেশ্য যাওয়ার সময় পাটকেলঘাটা থানার এসআই মো. ওহিদুর রহমান ও এসআই আবু তালেব সহ সঙ্গীয় ফোর্সের পুলিশ তল্লাশী করার সময় ৩০ বোতল ফেনিসিডিল সহ একটি ডায়াং গাড়ী আটক করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে’।
Leave a Reply