ঢাকাThursday , 16 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 April 2020, 15:42

ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর আওতায় ঝাউডাঙ্গায় ৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরনম্ময় সরকার, উপ-সহকারী মরিয়াম খাতুন, ইউপি সচিব হাবিবুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কিরনম্ময় সরকার জানান, ‘আউশ ধান আবাদের লক্ষে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়াও অধিক ফলনের জন্য বোরো ধান মাঠ থেকে উঠানোর পরপরই জমি তৈরী করে আউশ ধান রোপনের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *