ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে বিরামহীন ছুটে চলা সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 April 2020, 13:02
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় দিন-রাতের পার্থক্য ভুলে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা। জেলা প্রশাসক সাতক্ষীরার নির্দেশনা অনুযায়ী সংগঠনটির সদস্যরা সাতক্ষীরা জেলার সকল উপশহরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ, অলিগলি, পুকুরঘাট, নলকূপ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে সাবান ও হ্যান্ড ওয়াশ ঝুলিয়ে দিয়ে সাধারণ মানুষকে ঘন ঘন হাত ধৌত করতে উদ্বুদ্ধ করছে।
এছাড়া বাজারের দোকান গুলোতে নির্দিষ্ট দূরত্ব বাজায় রেখে কেনাকাটা করার জন্য গোল মার্কসহ, লিফলেট বিতরণ, ছোটো ছোটো দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা, পাশাপাশি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে প্রবেশকৃত প্রত্যেক যানবাহনে নিয়মিত জীবাণুনাশক স্প্রে অব্যাহত রেখেছে।
করোনা প্রতিরোধের এ কর্মকান্ডে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসন, তুফান কোম্পানি লিমিটেড, উত্তরণ, উন্নয়ন প্রচেষ্টাসহ অনেকেই ব্যক্তিগতভাবে ও প্রাতিষ্ঠনিকভাবে এগিয়ে এসেছেন। কেউ কেউ হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, ক্যাপ, হাতে তৈরি পিপি, আবার কেউ কেউ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডবার, ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন দিয়ে এগিয়ে এসেছেন। এই সংকটকালীন সময়ে অনেকেই সামর্থ অনুযায়ী সাবান, হ্যান্ড ওয়াশ এবং সুরক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ দিয়েও সহযোগিতা করেছেন।
সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা যেন নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে সে লক্ষে আর্থিকভাবে সহযোগীতা করছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সহৃদয়বান ব্যক্তি। সকলের একটাই চাওয়া যেন সাতক্ষীরা জেলা করোনোমুক্ত থাকে।
এ বিষয়ে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের সমন্বয়ক মঈনুল আমিন মিঠু জানান, ‘আমাদের স্বেচ্ছাসেবকরা মানুষকে সুরক্ষিত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা এমন একটি ভাইরাস যার প্রতিষেধক এখনো কেউ বের করতে পারেনি। তাই আমাদের সকলকে যার যার জায়গা থেকে আগে সচেতন হতে হবে। তাহলে আমরা নিজেরা নিজেদের সুরক্ষা করতে পারব’।
সংগঠনের এডমিন প্যানেল সদস্য কামরুজ্জামান সবুজ জানান, ‘আমরা সরকারি ত্রাণের প্যাকেজিংসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব চিহ্নিতকরণসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা চাই সাতক্ষীরাবাসী ঘরে থেকে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করুক। তাই সকলের কাছে অনুরোধ আপনারা সরকারি সকল নির্দেশনা মেনে চলুন, ঘরে থাকুন’।
তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, ‘করোনো প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এ লক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তালা উপজেলা প্রশাসনকে নানাভাবে সহযোগিতা করছে’।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন শুধু করোনার জন্য কাজ করছে, এমনটা নয়। তারা যেকোন সময় মুমূর্ষু রোগীর রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকে। এমন মহতী কার্যক্রম কে আমি সব সময় সাধুবাদ জানাই। পাশাপাশি সমাজসেবামূলক যেকোন কাজে যেমন করোনার এই কঠিন মুুহূর্তে তারা যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই অতুলনীয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *