সামাজিক দূরত্ব বজায় রাখতে সখিপুর বাজার স্থানান্তর: পরিদর্শনে ওসি বিপ্লব সাহা
দেবহাটা প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারী কোন ভাইরাস প্রতিরোধে সখিপুর বাজার সরকারি খান বাহাদুর আহসানউল্লা কলেজ মাঠে স্থাস্তান্তর করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন ও থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশক্রমে এ বাজার স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সখিপুর বাজার এর কার্যক্রম সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে পরিচালিত হচ্ছে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং বাজারের সার্বিক কর্মকান্ড পরিদর্শন সরোজমিনে উপস্থিত হন ওসি। তিনি এই ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি একে অপরের দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানান।
পাশাপাশি মহামারি করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব না ছড়াতে পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার কথা জানান।
একই সাথে সকলকে প্রয়োজনীয় কাজ ব্যতীত বাহিরে না আসার জন্য অনুরোধ করেন। ভাইরাসের প্রভাবে কোন প্রাণহানি না ঘটে সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান।
তিনি সরকারের নির্দেশ মোতাবেক নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন।

Leave a Reply