কৃষ্ণনগরে ত্রাণ সহায়তা পেয়েছে শতকরা ৬.৬৩ ভাগ পরিবার
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানের দেয়া তথ্য অনুযায়ী ইউনিয়নের প্রায় সাড়ে ৬ হাজার পরিাবরের মধ্যে ৪ হাজার হতদরিদ্র, ২ হাজার মধ্যবিত্ত ও ৫শ’ স্বচ্ছল পরিবার আছে। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন পরিবারের মধ্যে মাত্র ৭শ’ ৪৮টি পরিবার ত্রাণ সহায়তা পেয়েছে। যার মধ্যে সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে মাত্রে ৩শ’ ৯৮ টি পরিবার। যা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শতকরা ৬.৬৩ ভাগ।
ফলে কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে বর্তমানে ব্যাপক হারে খাদ্য সংকট দেখা দিয়েছে। পাশাপাশি কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী ও মেয়ে সাফিয়া পারভিন সহ ইউপি সদস্যরা মিলে ৩শ’ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন জানায়, ‘ইউনিয়নে নতুন তালিকা হয়েছে ১ হাজার ৮শ’ ৫০ টি পরিবারের। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১শ’ ১২ জন ভাটা শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের জন্য আড়াই টন চাউল বরাদ্ধ আছে। কৃষ্ণনগর ইউনিয়নে যে ত্রাণ পেয়েছি জনসংখ্যার দিক দিয়ে তা খুবই সামান্য’।
এদিকে করোনা ভাইরাসের প্রভাবে চরম বিপাকে পড়েছে কৃষকেরা। প্রতিদিন কৃষ্ণনগর বাজারে কয়েক শ’ মণ ঢেড়স আসে যা অন্য সময় ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু করোনার প্রভাবে ৫ থেকে ৬ টাকায় বিক্রি করেও সব বিক্রি করতে পারছে না কৃষকেরা।
এছাড়া দুধ ২০ টাকা, খামারী মুরগীর ডিম ৪ টাকা পিচ বিক্রি করলেও ক্রেতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ডিম দুধ। ফলে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে খামারীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ইউনিয়নবাসী।

Leave a Reply