ঢাকাSunday , 12 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 April 2020, 18:32
বেনাপোল প্রতিনিধি : শার্শায় সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা  আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলার ধলদাহ, চটকাপোতা, রামপুর, জামতলা, বালুণ্ডা, শিকড়ী বটতলা ও বারোপোতায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
এ সময় শার্শা কালিয়ানীর সাহেব আলীকে ১ হাজার টাকা, চটকাপোতার রফিকুল ইসলামকে ৫শ’  টাকা, রামপুর রাসেল মোড়লকে ৫শ’ টাকা, বালুন্ডার  আলিবুদ্দীনকে ১ হাজার টাকা, বেনাপোলের শিকড়ীর আ: ছালামকে ১ শ’ টাকা ও ছোট আঁচড়ার  আ: আলিমকে ১ হাজার টাকা সহ ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়।
খোরশেদ আলম চৌধুরী জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচা-কেনা করা ও অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে’।
এ সময় তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *