শ্যামনগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন জেলা থেকে শ্যামনগরে আগত ইটভাটা শ্রমিক ও অন্যান্যদেরকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এ সমস্ত ব্যক্তিদের জন্য সরকারি ত্রাণসামগ্রী ও সুপেয় পানি সরবরাহ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুপেয় পানি, সাবান এবং চাল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাইক্লোন শেল্টারে থাকা ব্যক্তিদের জন্য সুপেয় পানি এবং খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে,তারা যতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্য সামগ্রী পাঠানো হবে।

Leave a Reply