দেবহাটায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেনীর ছাত্রী
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেনীর এক ছাত্রী। সে পারুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা ওই স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন তাৎক্ষনিক পারুলিয়া বাসস্টান্ড সংলগ্ন স্কুল ছাত্রীর বাড়িতে হাজির হন। রনে ভঙ্গ হয় তাদের বিয়ের আয়োজন। এ সময় বিয়ের ছেলে পক্ষে সাতক্ষীরা সদরের নুর আলীর ছেলে বর পক্ষের চাচা রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। ইউএনওর সাজিয়া আফরীন এ সময় মেয়ের পিতাকে ১০ হাজার টাকা ও ছেলের চাচা রফিকুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও জানান, এই দূর্যোগ কালীন সময়ে এ ধরনের আয়োজন খুবই দুঃখজনক। বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭ এর আওতায় উভয় পক্ষকে জরিমানা করা হয়েছে। তিনি সকলকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে এই দূর্যোগ মোকাবিলা করার আহবান জানান। পাশাপাশি বাল্য বিবাহ রোধে সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply