ঢাকাWednesday , 8 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু: করোনায় নতুন আক্রান্ত আরও ৫৪ জন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 April 2020, 15:59

ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২শ’ ১৮ জনে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫শ’ ৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪শ’ ২৫টি মিলিয়ে মোট ৯শ’ ৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ৯শ’ ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুুরুষ ৩৩ জন এবং ২১ জন নারী। তবে নতুন করে কেউ সুস্থ হয়নি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩।

 নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৩৯ জন শনাক্ত হয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ লাখ ৩৪ হাজারের বেশি। মারা গেছেন ৮২ হাজারের বেশি মানুষ। তবে তিন লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *