ঢাকাWednesday , 8 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরের বল্লী ইউনিয়নের সেই কলেজছাত্র করোনা আক্রান্ত নন, লকডাউন প্রত্যাহার

admin ঢাকা
আপডেট: 8 April 2020, 21:48

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে পাঁচদিন জ্বরে ভুগে মারা যাওয়া কলেজছাত্র করোনা আক্রান্ত নন। বুধবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে সর্দি, কাশিতে বুধবার পর্যন্ত ৯১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানো হয়েছে। বুধবার ছয়টি রিপোর্ট এসেছে। তার সবগুলোই করোনা নেগেটিভ। আগে এসেছিল দুইটি। সেই দুটিও নেগেটিভ।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার সরকার জানান, বল্লীতে সর্দি, কাশি ও জ্বরে মারা যাওয়া কলেজছাত্র করোনা আক্রান্ত ছিলেন না। আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়। মোট ছয়জনের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। মোট আটটি রিপোর্ট হাতে পাওয়া গেছে। সবগুলোই করোনা নেগেটিভ। এখনও ৮৩টা রিপোর্ট পেতে বাকি রয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, করোনা সন্দেহে কলেজছাত্র মারা যাওয়ার পর পাঁচটি বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছিল। লকডাউন প্রত্যাহারের জন্য ডেপুটি কমিশনার বরাবর ম্যাসেজ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *