করোনা ভাইরাসের প্রভাবে নওয়াঁবেকী বাজার স্থানান্তরিত
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে সচেতনতার অংশ হিসেবে শ্যামনগর উপজেলার সর্ববৃহৎ নওয়াবেঁকী বাজার স্থানান্তরিত করলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী নওয়াঁবেকী বাজারের কাঁচামাল বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ‘মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। যতদূর সম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে। নওয়াঁবেকী বাজারের বিষয়ে এখানকার সচেতন মহল খুবই সন্দিহান, যারই পরিপ্রেক্ষিতে এই বাজারের জনসমাগম কমানোর লক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থায়ী দোকান হিসেবে মুদি, ঔষধ ব্যতীত সকল ধরনের কাঁচামালের দোকান এবং মাছ বাজার নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পরিচালিত হবে’। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী’র এই মহৎ উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকা তথা শ্যামনগরের সকল জনসাধারণ ও সূধী মহল।

Leave a Reply