ঢাকাWednesday , 8 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক নারী আইসোলেশনে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 April 2020, 14:08

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ভর্তি হয়েছেন। তিনি সদর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে আছেন দুই জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ‘সাতক্ষীরায় মোট ৩ হাজার ১শ’ ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি ১ হাজার ১শ’ ৩৮ জনকে ছাড় পত্র দেয়া হয়েছে। এছাড়া সাতক্ষীরায় আইসোলেশনে থাকা দুই জনসহ জেলার মোট ৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। এর মধ্যে দুই জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে যার দুটি রিপোর্টই নেগেটিভ। বাকীদের রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি’।

সিভিল সার্জন সূত্র আরও জানায়, ‘বাকী রিপোর্ট নিয়ে চিন্তিত হওয়ার কারন নেই। কেননা, করোনা রিপোর্ট পজিটিভ হলে তা দ্রæত পাঠানো হয় এবং আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পাশ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। সুতরাং নেগেটিভ রিপোর্ট পাঠাতে কয়েকটা ফরমালিটি অনুসরণ করে পাঠাতে হয়। যার ফলে রিপোর্ট আসতে দেরি হয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *