শ্যামনগরে ভ্রাম্যমাণ মেডিকেল টিম উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর উদ্যোগে, শ্যামনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, মানুষকে নিরাপদে রাখতে এবং কেউ যেন বাড়ি থেকে বের না হয় সে জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমি চাই আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, ডা. ওমর ফারুক, ডা.জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মেডিকেল টিমের হটলাইনে ফোন দিলেই হাজির হবে টিম। হটলাইন নাম্বার- ০১৩০১৯৩৮৫৭৫, ০১৭০৪৮১৩৬৮৬, ০১৭০৯১০২০২৬।

Leave a Reply