ঢাকাMonday , 6 April 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

নারী ফুটবলার সাবিনার বাড়িতে হামলা: আটক-২


April 6, 2020 11:47 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জেরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে প্রতিবেশি কতৃক হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে শহরের জর্জ কোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  দু’জনকে আটক করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সাথে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এতে নারী ফুটবলার সাবিনা খাতুন ও তার বোন সালমা খাতুন আহত হয়েছে। এ ঘটনায় প্রতিবেশি ইমন হোসেন ও লতা খাতুন নামের দু’জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী ইমনের নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এতে সাবিনা ও তার বোন সালমা আহত হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ৩ জনকে আসামি করে একটি মামলাও হয়েছে। আসামিদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।