শ্যামনগরে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান
শ্যামনগর অফিস : শ্যামনগরে জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)’র পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ‘করোনা ভাইরাস’ ইস্যুতে শ্যামনগর থানা এলাকায় দুস্থ, গরিব, এতিম ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন আলম চৌধুরী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি জাহিদ সুমন, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আফজালুল হক প্রমুখ। পরবর্তীতে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদার ব্যক্তিগত উদ্যোগে কয়েক জন কে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ ধরনের খাদ্য সহায়তা পেয়ে ভুক্তভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply