ঢাকাSaturday , 4 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুরে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 April 2020, 19:39

নিজস্ব প্রতিনিধি : ‘করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিজেকে ও সমাজকে সুরক্ষার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার দক্ষিণ সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে দক্ষিণ সুলতানপুর এলাকায় ১শ’ ৭০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, সাবেক পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কাজী সাইদুর রহমান, মুয়াজ্জিন ইয়াছিন আরাফাত জিহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *