ডা. রুহুল হক এমপির পক্ষে আশাশুনিতে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা সংকট মোকাবেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে আশাশুনিতে নিন্ম আয়ের দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বড়দল ও কাদাকাটি ইউনিয়নে এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।
তিনি বলেন, কোন মানুষ যাতে খাদ্য সংকটে না খেয়ে থাকে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি স্যারের পক্ষে আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা অব্যহত রেখেছি।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু প্রমুখ।
এদিন দুটি ইউনিয়নে মোট ৩শ প্যাকেট (চাল ১০ কেজি, আলু ২ কেজি, ডাল ৪শ গ্রাম,লবন ১ কেজি, পেয়াজ ৫ শ গ্রাম ও ১ টি সাবান) প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিতরণকারী কর্তৃপক্ষ।

Leave a Reply