ঢাকাFriday , 3 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুর শাহা পাড়ায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2020, 20:47

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর শাহা পাড়ায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে পৌরসভার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ১শ’ ৮০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়। এ সময় পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, পৌরসভার মহিলা কাউন্সিলার অনিমা রাণী মন্ডল, শাহা পাড়া মন্দির কমিটির সভাপতি অ্যাড. অনিত মুখার্জী, সাধারণ সম্পাদক বিপুল শাহা, কোষাধ্যক্ষ প্রবীর পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *