ঢাকাFriday , 3 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2020, 20:25

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া ওমর ফারুক জামে মসজিদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সরকারি বরাদ্দকৃত ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্দকৃত অর্থায়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ২শ’ ৫০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়। এ সময় পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলার অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, শেখ আব্দুর রাজ্জাক চঞ্চল, মিনহাজ, শাহাজান কবির সাজু, মিকাইল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *