ঢাকাFriday , 3 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দারুস সালাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2020, 20:35

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংকটের এ সময়ে নিম্ন ও স্বল্প আয়ের কর্মহীন মানুষের মাঝে পুরাতন সাতক্ষীরা দারুস সালাম জমে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি মো. সাইরুল ইসলামের নির্দেশক্রমে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কমিটির সহ সভাপতি মো. রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহিম রিন্টুর নেতৃত্বে এলাকার নিম্ন ও স্বল্প আয়ের কর্মহীন প্রায় ৩শ’ বাড়িতে গিয়ে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ ও ২পিছ জীবাণু নাশক সাবান বিতরণ করা হয়। এ সময় কমিটির সহ সভাপতি ডা. শেখ সিরাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মির্জা হুমায়ুন কবির সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেমায়েতুল ইসলাম রাজন, এহছানুল শরিফ সোহান, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহিম আরোজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন মেজো,সহ কোষাধ্যক্ষ মো. আবু তোহা, ইসলামি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান, সদস্য শেখ আব্দুল কাদের ফিরোজ, মো. ইব্রাহিম হোসেনসহ দারুস সালাম জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *