খাদ্য নিয়ে ভাববেন না আপনাদের বাড়িতে খাদ্য পৌঁছে যাবে: মুনসুর আহমেদ
ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে নিম্ন-আয়ের ২শ’ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে নিম্ন-আয়ের মানুষদের মাঝে চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়। চাউল ও শুকনা খাবার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। এ সময় তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের খাদ্য সংকট নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আপনারা আতঙ্কিত না হয়ে বরং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করুন। খাদ্য নিয়ে ভাববেন না, আপনাদের বাড়িতে খাদ্য পৌঁছে যাবে’। তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে’। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের শিমুল শামস্, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, এডিএস প্রেসক্লাব সভাপতি আলমগীর কবীর মুকুল, সাধারণ সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক মো. সোহাগ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন, ইউনিয়ন ছাত্রলীগের শাফিন খান, ইউপি সদস্য মিজানুর রহমান, মো. আফসার উদ্দীন সরদার, আব্দুর রকিব ঢালী, মহাদেব কুমার ঘোষ, শেখ জাকিরুল হক, মধুসুধন মন্ডল, মহিলা ইউপি সদস্য আছিয়া খাতুন রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply