ক্ষুধার্ত দিন মজুরদের মাঝে অলিপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ক্ষুধার্ত দিন মজুরদের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা সদরের অলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘুরে ৩শ’ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য বিতরণের সময় ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘করোনা মরণ ব্যাধি ভাইরাস। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। সংক্রমিত হলে মৃত্যু নিশ্চিত। তাই, আপনারা সচেতন হবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী চলবেন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসবেন না। সর্দি- কাশি, জ্বর বা যেকোনো ধরনের শারীরিক সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। গুজবে কান দেবেন না। আতঙ্কিত না হয়ে সতর্ক হবেন’। ইউনিয়নবাসীকে যেকোনো প্রয়োজনে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার আহŸান জানিয়ে তিনি বলেন, ‘চেয়ারম্যান হিসেবে নয়, এলাকার একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আপনাদের পাশে ইতোপূর্বে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব’। এ সময় চেয়ারম্যানের সাথে নয়টি ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বেলাল, ব্যবসায়ী আকরাম হোসেন তুহিন, রেজাউল ইসলাম, আবুবকর ছিদ্দিক প্রমুখ।

Leave a Reply