ঢাকাThursday , 2 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবতীর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 2 April 2020, 21:27

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের সোনাতলায় পুকুরের পানিতে ডুবে তাহেরা পারভীন (১৯) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুর রহিম মোড়লের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় তাহেরা। বাড়িতে না ফেরায় পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ বিকেলে ঘটনাস্থলে যেয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তাহেরা পারভীন মৃগী রোগী ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *