Sunday, 6 September 2026

ঘরবন্দি অসহায় ৩০০ পরিবারের মাঝে কাউন্সিলার কালুর খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 April 2020, 22:03

নিজস্ব প্রতিনিধি : সমগ্র বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। আর এই ঘরবন্দি জীবন দশায় সব থেকে মানবেতর জীবন যাপন করছে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষগুলো। তারা না পারছে বলতে না পারছে সহ্য করতে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন কালু। বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ৩শ’ পরিবারের মাঝে ৫ কেজি হারে চাউল বিতরণ করেন তিনি।

এ সময় তিনি জানান, ‘নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব তৈরির লক্ষে সরকারের পক্ষ থেকে সকলকে বাড়িতে থাকতে বলা হয়েছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। এমন অনেক মানুষ আছে যাদের একদিন কাজ না করলে অভুক্ত থাকতে হয়। সবার মনে রুখতে হবে আতঙ্কিত না হয়ে সচেতনতাই পারে এই সমস্যার সমাধান টানতে।

তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে সম্পূর্ণ নিজ উদ্যোগে এসব অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমি আমার সাধ্য-মত এগিয়ে এসেছি, আপনারা ও এগিয়ে আসুন মানবতার পক্ষে। জয় হোক মানবতার’। সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন বিপদে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত নেতা। আমাদের কাউন্সিলার অসহায় মানুষের কথা ভাবেন বলেই এই দুর্যোগেও আমাদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *