জি এম ওয়াহিদ পারভেজের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ৫ম দিনের মত “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনার” সাতক্ষীরা জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ এর নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (৩১ মার্চ) সদর উপজেলা চত্বরে ২শ জন অসহায় পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়েছে। এ সময় ওয়াহিদ পারভেজ’র সহধর্মীনি ঝর্ণা ওয়াহিদ, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী মারুফ, ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, সাবেক ছাত্র নেতা শেখ আলমগীর হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল- মামুন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন), জাহাঙ্গীর আলম রকি, মিলন, গাজী শাহিনুর, মো. নাসিম, মো. রাজু, আকাশ, মোসলেম, সেলিম প্রমুখ।

জি এম ওয়াহিদ পারভেজ জানান, করোনার প্রভাবে সাতক্ষীরা জেলায় ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আতঙ্ক নয়, সচেতনতা ও সাবধানতাই পারে করোনাভাইরাস প্রতিরোধ করতে। এ সময় তিনি দলীয় নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে থাকার আহŸান জানান।

Leave a Reply