আশাশুনিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও থেমে নেই মাদক ব্যবসায়ীদের অপ-তৎপরতা। সোমবার (৩০ মার্চ) রাতে ৫১ পিস ইয়াবাসহ বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রাম থেকে পুলিশের হাতে আটক হয়েছে শোভনালী ইউনিয়নের বসুখালী (মধ্যপাড়া) গ্রামের ইয়াকুব্বার গাজীর ছেলে মাদক ব্যবসায়ী মজিবর গাজী ও তার সহযোগী বসুখালী (পেয়াদাপাড়া) গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে পিয়ার আলী। থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। এদিন এসআই পীযূষ কান্তি ঘোষ নিয়মিত মামলার আসামি শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের খালেক সরদারের ছেলে রবিউল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply