ঢাকাSunday , 29 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে মাস্ক সাবান ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 March 2020, 20:04

ফিংড়ী প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসাধারণকে বিনামূল্যে হাত ধোয়ার সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে ইউনিয়নের ফিংড়ী, বালিথা, এল্লারচর, শিমুলবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সাবান, মাস্ক ও লিফলেট বিতরন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন ও ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান।

এ সময় সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সোহাগ হোসেন, সদর তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক মনোজ কুমার, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খান আল ইমরান, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন, যুবলীগের কেসমত, শেখ মেহেদী হাসান হারুন, আবু সাইদ, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাফিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে জনসচেতনতা মুলক কাজ করতে হবে আমাদের নিজেদের দায়িত্বে। সাতক্ষীরাবাসীর জন্য করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে নিরলসভাবে কাজ করবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *