ঢাকাSunday , 29 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ২৫০ প্যাকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 March 2020, 21:46

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে ‘সঙ্গনিরোধ’ এর আওতায় ক্ষতিগ্রস্ত সল্প আয়ের দিনমজুর শ্রেণির মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশাশুনি উপজেলা প্রশাসন এ ত্রাণ বিতরণ করে।
আশাশুনি সদরে জনতা ব্যাংক চত্বরে চায়ের দোকানী আব্দুল হাই এর হাতে একটি প্যাকেজ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী,  পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন প্রমুখ।
এদিন বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের পাঠানো তালিকা মোতাবেক ২৫০ জন দিনমজুর শ্রেণির পরিবারকে ১০ কেজি চাউল, আলু ৩ কেজি, ১ কেজি ডাউল, সোয়াবিনতেল ১ লিটার, সাবান ১ টি ও ১ কেজি লবন মিলে একটি প্যাকেজ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *